সল্যুশন ও রিভিশন বুক
আসন্ন বার কাউন্সিল ও জুডিসিয়ারি এমসিকিউ পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান ও রিভিশন বুক এখন বাজারে পাওয়া যাচ্ছে।
বইটি নীলক্ষেতসহ অন্যান্য দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়াও দেশের যেকোনো স্থান থেকে কুরিয়ারে বইটি অর্ডার করতে ফোন দিন 01943-185122 অথবা 01711-140927 নাম্বারে। বইয়ের দাম ৩৫০/- টাকা এর সাথে কুরিয়ার চার্জ ৫০ টাকা যোগ করে বইটি সংগ্রহ করতে পারেন।
৪৪টি অধ্যায়
৫২৮ পৃষ্ঠার বই
৩৫০ টাকা বাজারমূল্য
সল্যুশন ও রিভিশন বুক সম্পর্কে
বইটি ২০২০ সালের এমসিকিউ পরীক্ষার আগে সবচেয়ে প্রশংসিত ও জনপ্রিয় বই ছিলো। বইটিতে বিগত সালের প্রশ্ন-সংশ্লিষ্ট ধারা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা থেকে প্রশ্ন আসার যে অনুমান বলা হয়েছিলো সেটি ৭০ ভাগ সঠিক ছিলো। ফলে, এই বই সঠিকভাবে অধ্যয়নে সফল হয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। নতুন সংস্করণে বার কাউন্সিলে আসা প্রশ্নের ব্যাখ্যাগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সহজেই উক্ত প্রশ্ন-সংশ্লিষ্ট অন্যান্য তথ্য বা সংশ্লিষ্ট ধারণাগত দিক পরিষ্কার হয়, যেন ভবিষ্যতে যেকোনোভাবে প্রশ্ন আসলেও তার সঠিক উত্তর করা সম্ভবপর হয়!
বইটি সম্পর্কে রসিকতা করে বললেও এটা খুবই সত্যি যে, খুব পড়ুয়া ছাত্রদের জন্য এটি একটি চমৎকার হ্যান্ডবুক যেখান থেকে প্রধান অংশগুলো রিভিশন দেওয়া যাবে এবং ফাইনাল মেমোরাইজিং করার ক্ষেত্রে সহায়ক। অন্যদিকে, প্রস্তুতির অভাব আছে বা কোথা থেকে শুরু করতে হবে, সেটি যারা বুঝতে পারছেন না, তারা এই বই দিয়ে শুরু করতে পারেন ধারণা পরিষ্কার হবার জন্য। অর্থাৎ, দুর্বল ছাত্রদের জন্য প্রবেশিকামূলক বই, দক্ষ ছাত্রদের জন্য দারুণ রিভিশনমূলক বই!
প্রস্তুতির জন্য বেয়ার এক্ট পড়ে প্রস্তুতি নিন অথবা গাইড বই পড়েই প্রস্তুতি নিন বা যে উপায়েই প্রস্তুতি নিয়ে থাকেন না কেন, এই বইটি শেষ মুহূর্তের সবচেয়ে কার্যকরী বই! বইটি সংগ্রহে রাখার কোনো বিকল্প নেই।
বেয়ার এক্ট অথবা গাইড বই, যা পড়েই প্রস্তুতি নিয়ে থাকুন না কেন, এই বইটি আপনার সংগ্রহে রাখার কোনো বিকল্প নেই। বিগত সালের প্রশ্ন ও ব্যাখ্যা-সমাধান এবং প্রতিটি সাবজেক্ট কীভাবে অধ্যয়ন করতে হবে তার চমৎকার নির্দেশনামূলক বই এটি।
বইটি প্রসঙ্গে ওয়াসিউর রহমান
“একটি অতি আবশ্যকীয় বই!”
বইটির কিছু অংশের প্রুফ দেখার সময়ই বুঝতে পারছিলাম যে, বার ও জুডিসিয়ারি পরীক্ষার্থীদের জন্য অসাধারণ একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশিত হবার পরে হাতে পেয়ে সত্যিই আমি আনন্দিত যে, এর চেয়ে ভালো কোনো হ্যান্ডবুক হতে পারে না বা হওয়া সম্ভব না। লেখকত্রয় তাদের সর্বোচ্চটুকু দিয়ে পরীক্ষা উপযোগী বইটি প্রস্তুত করেছেন। আমার কাছে মনে হয়েছে যে, এই বইটি কোনো গাইড বই কিংবা মূল বইয়ের কোনো বিকল্প না হলেও এই বই একটি অতি আবশ্যকীয় বই সকল পরীক্ষার্থীদের জন্য। বইয়ের লেখক ও পাঠকদের জন্য শুভকামনা রইলো যেন পাঠক লেখক সকলেরই চেষ্টা সফল হয়!
ওয়াসিউর রহমান, রেজিস্ট্রার, শ্রম আদালত, ঢাকা ও প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক
বইটির ভেতরে কী আছে?
প্রবেশিকামূলক আলোচনা
প্রতিটি আইন কীভাবে পড়তে হবে তার নির্দেশনা
গুরুত্বপূর্ণ ধারা ও অংশের ছক
গুরুত্বপূর্ণ ধারণা ও ধারাসমূহের প্রয়োজনীয় ছক ও ডায়াগ্রাম দিয়ে পাঠ নির্দেশনা
গুরুত্বপূর্ণ ধারার তালিকা
বিগত সালের প্রশ্ন-সংশ্লিষ্ট ধারা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারার আলাদাভাবে উল্লেখ তথা সাজেশন
বিগত সালের প্রশ্নের সমাধান ও ব্যাখ্যা
বিগত সালের প্রশ্নগুলো ও তার ব্যাখ্যাসহ সমাধান ও নির্দেশনা
জুডিসিয়ারির আইন অংশের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান
জুডিসিয়ারির আইন অংশের প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান, সর্বশেষ ২০২১ সালের প্রশ্নসমেত।
ড্রাফটিং সম্পর্কে
কার্যবিধি বোঝার প্রয়োজনে ড্রাফটিং নিয়ে বেসিক আলোচনা
লেখকগণ সম্পর্কে
এই বইয়ের প্রধান লেখক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই সম্ভবত। তাঁর লেখা বই পরীক্ষার্থীদের কাছে বিপুল জনপ্রিয় বিশেষত তার সহজবোধ ও প্রাঞ্জল ভাষায় আইনের সারসংক্ষেপ উপস্থাপনের কারণে। তিনি এই বইয়ের প্রধান লেখক।
অ্যাডভোকেট জাহিদুল ইসলাম ঢাকা জজ কোর্টে প্র্যাকটিসরত একজন আইনজীবী। তিনি এই বইয়ের প্রথম সংস্করণ থেকে বইটির কনটেন্ট লেখা ও পরিকল্পনায় ছিলেন।
নাবিল নিয়াজ প্রথম সংস্করণে কম লেখালেখি করলেও বর্তমান সংস্করণে কনটেন্ট তৈরি ও অন্যান্য গবেষণামূলক কাজ করার মাধ্যমে নিজের লেখক পরিচয়কে আরো উচ্চতররূপে জারি রেখেছেন।
শীঘ্রই আসিতেছে মডেল টেস্টের বই!
‘প্র্যাকটিস বুক’
অপেক্ষা করুন।
প্রকাশিত হবার সম্ভাব্য তারিখ : ১৮ মে, ২০২২।



