অনলাইন জুম ক্লাসে

লিখিত পরীক্ষার প্রস্তুতি

২৪ জুন থেকে শুরু

তথ্য জানতে / ভর্তি হতে : 01309-541565

অনলাইন মডেল টেস্ট এর রুটিন

অবশেষে দীর্ঘদিন ধরে পেছাতে পেছাতে এবার আমরা অনলাইন মডেল টেস্ট আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি আগামী ১২ ডিসেম্বর থেকে। জানেন নিশ্চয়ই যে, আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২০ সালে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে বার কাউন্সিল। সকলের প্রস্তুতি একরকম সম্পন্ন হয়েই আছে আশা করি। প্রতিটি কোর্সের নির্দিষ্ট ধারাভিত্তিতে কোর্সগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোর্সগুলোর পরীক্ষা শেষে পুরো কোর্সের ওপর এক্সাম হবে। অন্যদিকে, এই কোর্সভিত্তিক পরীক্ষাগুলো শেষ করে নিয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। উক্ত চূড়ান্ত মডেল টেস্টগুলো থেকেই আপনারা পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কমন পাবেন বলে আশা রাখি। যারা ওয়েবসাইটে ফ্রি মেম্বার আছেন তারা অন্তত মডেল টেস্ট বই এবং মডেল টেস্ট মেম্বারশিপ না নিলে সবগুলো পরীক্ষায় অংশ নিতে পারবেন না; তারা সমস্ত মডেল টেস্টের অর্ধেক পরিমাণ মডেল টেস্ট এটেন্ড করতে পারবেন। আর যারা ফুল মেম্বার আছেন তারা সব টেস্টই এটেন্ড করতে পারবেন তা বলাই বাহুল্য।

ওয়েবসাইট ব্যবহারে টেকনিক্যালি অনেকে দুর্বল থাকেন। সেক্ষেত্রে প্রবলেমে পড়লে নিঃসঙ্কোচে ফোন দেবেন আমাদের। আর যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা অবশ্যই পাসওয়ার্ড রিসেট করে নিতে ফোন দেবেন মডেল টেস্ট শুরু হবার তারিখের আগেই।

ফ্রি মেম্বার যারা আছেন তারা সব মডেল টেস্ট এ অংশ নিতে সামান্য পেমেন্ট করে ভর্তি হতে পারেন। সেজন্য ফোন দেবেন 01712-908561।

যাইহোক, নিচে মডেল টেস্টের বিস্তারিত রুটিনটি দিলাম। রুটিনটি ফেসবুক থেকে ভালো রেজ্যুলেশনে সেভ করে রাখুন মোবাইলে। নিচের লিংক থেকে আমার ব্যক্তিগত একাউন্টে গেলেই পাবেন।]

কিছু বাড়তি তথ্য

facebook.com/groups/desperate.challenger.bar.mcq.exam এই গ্রুপে জয়েন করে রাখুন। এটা ক্লোজড গ্রুপ। শুধুই পরীক্ষার্থীরা জয়েন করলে আমরা খুশি হবো। জয়েন করার সময় অবশ্যই আপনার ফোন নাম্বার চেয়ে একটি উইনডো আসবে। সেখানে অবশ্যই নাম্বার দেবেন। [নাম্বার শুধুই আমি বা আমার এডমিন দেখতে পাবো। আর কেউ নয়। মেয়েরা বিশেষত দু:শ্চিন্তা করবেন না। ছেলেরাও আশা করি বিরক্ত হবেন না। আমরা এসব নাম্বারে সময়ে সময়ে কিছু আপডেট বা তথ্য জানানোর জন্য এসএমএস করবো মাত্র।]

আপনারা আমার ফেসবুক প্রফাইল [facebook.com/adv.muradmorshed] এবং জ্যুসি ল এর ফেসবুক পেইজ [facebook.com/juicylaw] ফলো করে রাখুন। পরীক্ষার জন্য আমি নিজে এবং উক্ত পেইজটি উপকারী প্রাণী সম্ভবত! 🙂 কীভাবে ফলো ফার্স্ট করে রাখবেন সে বিষয়ে এইখানে এই ছোট্ট ভিডিওটি দেখে রাখতে পারেন

ফুল মেম্বারদের জন্য বিশেষ কথা
দেখতে দেখতে এখন আমাদের শিক্ষার্থী সংখ্যা অনেক। বর্তমানে ১৪০০+ শিক্ষার্থী। আপনারা যারা শুরু থেকেই আমাদের সাথে আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা আরো কৃতজ্ঞ থাকবো যদি আপনারা প্রত্যেকেই অন্তত একজন করে মেম্বার রেফার করেন। বন্ধুদের জানান আমাদের কথা। 

অন্যদিকে যারা ঢাকায় থাকেন, তারা প্রয়োজনে আমাদের ফার্মগেট শাখায় প্রস্তুতি নেবার জন্য সরাসরি আসতে পারেন। আগামী শুক্রবারেই দুপুর ৩ টায় সেমিনার রয়েছে। সেমিনারে অংশ নিতে চাইলে ফোন দিয়ে আপনার নিজ আসনটি নিশ্চিত করুন।

পরীক্ষা আসন্ন হওয়ায় আপনারা পর্যাপ্ত প্রস্তুতি অব্যাহত রেখেছেন আশা করি। আপনাদের সর্বোচ্চ ভালো প্রস্তুতি আমি কামনা করি। আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এখন থেকে সিরিয়াসলি আরেকবার প্রস্তুতি সম্পন্ন করবেন। যেকোনো ধারা নিয়ে কোনো কনফিউশন বা ব্যাখ্যা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই ফোন দেবেন। আপনারাই আমার ধ্যান-জ্ঞান। আপনাদের ফোনে আমি আনন্দিত হই। 

আর কোনো কথা নয় আজ। ভালো থাকুন। নিজের যত্ন নিন।

এডভোকেট মুরাদ মোর্শেদ

ফাউন্ডার, আইনকানুন একাডেমি ও জ্যুসি ল। [সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৯]


 

 

 

একটা ফ্রি এক্সাম দিন, ৩০ নম্বরের। পছন্দ হলে ভর্তি হয়ে যান আমাদের অনলাইনে। ভর্তিতথ্য জানতে ফোন দিন : 01712-908561।

/30
873

18 minutes


Sample Model Test

এখানে 30 নম্বরের একটি ছোট্ট মডেল টেস্টে [দণ্ডবিধি, সাক্ষ্য আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রশ্ন] অংশ নিন। । কুইজটি নমুনা হিসেবে সকলের জন্যই উন্মুক্ত থাকলো। ধন্যবাদ।

এখানে আপনার নাম ও ফোন নাম্বার লিখুন। ইমেইল প্রদান করা বাধ্যতামূলক না হলেও ইমেইলটি দেবার সুবিধা এই যে, আপনার ইমেইলে প্রদত্ত পরীক্ষার ফলাফলটির বিস্তারিত চলে যাবে।

1 / 30

মামলার বিষয়বস্তুতে যৌথ স্বার্থ রয়েছে এমন ব্যক্তিগণ স্বীকৃতি দিতে পারবেন - এটি সাক্ষ্য আইনের কোন ধারার বিষয়বস্তু?

2 / 30

দণ্ডবিধিতে ‘অপরাধ’ এর সংজ্ঞা কত ধারার বিষয়বস্তু?

3 / 30

ঘোষণামূলক ডিক্রির মামলায় কোন ধরনের কোর্ট ফি প্রদান করতে হয়?

4 / 30

দলিলে প্রতারণার মাধ্যমে অর্জিত দুইটি বাড়ি ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে। এরূপ ক্ষেত্রে দলিল সংশোধনের মাধ্যমে উক্ত প্রতারণার বিষয়টি সংশোধিত হলে উক্ত বাড়ি দুইটির ভাড়াটিয়াদের পরিণতি হিসেবে নিচের কোনটি সঠিক?

5 / 30

ক কোনো মহিলাকে ভীতিগ্রস্থ বা আহত করার উদ্দেশ্যে যদি তার ঘোমটা খুলে ফেলে তবে তা দণ্ডবিধি অনুযায়ী নিচে বর্ণিত কোন অপরাধটি হবে?

6 / 30

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারার বিষয়বস্তু নিচের কোনটি?

7 / 30

দণ্ডবিধির সংজ্ঞাগুলোর অর্থ ব্যতিক্রমসমূহ সাপেক্ষে হবে - এই কথাটি দণ্ডবিধির কোন ধারায় বলা আছে?

8 / 30

দেহ ও জীবন সম্পর্কিত অপরাধসমূহ দণ্ডবিধির কোন অধ্যায়ের বিষয়বস্তু?

9 / 30

কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের উদ্যোগের সাজা হিসেবে নিচের কোন মন্তব্যটি সঠিক?

10 / 30

সুনির্দিষ্ট প্রতিকার আইন নিচে বর্ণিত কোন আইনের প্রয়োগকে প্রভাবিত করতে পারে না?

11 / 30

সাধারণভাবে অপরাধমূলক ভীতি প্রদর্শনে সাজা সর্বোচ্চ কয় বছর?

12 / 30

কোনো ব্যক্তি কারো কোনো আইনগত পরিচয় অস্বীকার করলে তার করণীয় নিচের কোনটি হতে পারে?

13 / 30

সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধারের ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায় আলোচনা করা আছে?

14 / 30

সাক্ষ্য আইন কত সালে কোন মাসে কার্যকর হয়?

15 / 30

Preventive relief how granted- এটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার শিরোনাম?

16 / 30

কোনো একজন অভিযুক্ত ব্যক্তি কোনোরকম প্রলোভন, ভীতি বা প্রতিশ্রুতি ছাড়াই যখন স্বেচ্ছায় কোনো দোষ স্বীকারোক্তি করে তখন তা সাক্ষ্য আইনের কোন ধারামতে প্রাসঙ্গিক বলে গণ্য করা হয়?

17 / 30

পুনঃজবানবন্দি গ্রহণের সময় ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করার জন্য কার অনুমতিসাপেক্ষে করতে হয়?

18 / 30

কোনো সম্পত্তির দখল দস্যুতার ফলে হলে সে সম্পত্তিকে কী বলে?

19 / 30

বলপ্রয়োগ এর সংজ্ঞাটি দণ্ডবিধির কত ধারায় আছে?

20 / 30

একটি মামলার বিচার্য বিষয়ের উদ্ভব হয় কোথা থেকে?

21 / 30

সুমন করিমকে মুখের কথায় নানাভাবে টিজ করতে থাকে। এমতাবস্থায় করিম উত্তেজিত হয়ে সুমনকে ঘুষি মেরে আঘাত করলে করিমের সর্বোচ্চ শাস্তি নিচের কোনটি হতে পারে?

22 / 30

Question by party to his own witness এটি সাক্ষ্য আইনে কোন ধারার বিষয়বস্তু?

23 / 30

ফৌজদারি মামলায় কখন অভিযুক্ত লোকের চরিত্র খারাপ সে বিষয়ে কথা বলা প্রাসঙ্গিক হয়ে ওঠে?

24 / 30

দণ্ডবিধির ৫০৯ ধারার বিষয়বস্তু কী?

25 / 30

করিম ও তার অপর ৪ জন সঙ্গী মঈন এর নিকট থেকে পাঁচ লক্ষ টাকা কেড়ে নেয়। এটিকে নিচের কোন অপরাধের আওতায় পড়ে?

26 / 30

Special law prevails over general law এই ম্যাক্সিমটির প্রকাশ দণ্ডবিধির নিচের কোন ধারায় প্রকাশ পেয়েছে?

27 / 30

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২১ক ধারাটি কোন সালের কত নং আইন দ্বারা সংযোজিত হয়েছে?

28 / 30

সাক্ষ্য আইনের ১৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?

29 / 30

স্মৃতি পুনরুজ্জীবনে ব্যবহৃত কোনো লেখা সম্পর্কে বিরুদ্ধ পক্ষের অধিকার সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

30 / 30

সাক্ষ্য আইনের ১৬৭ ধারার বিষয়বস্তু হিসেবে নিচের কোনটি সঠিক?